টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা সাকিব

ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স দিয়েই আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে চার ইনিংসে করেছেন মোট ৯৬ রান। এর মধ্যে ৭০ রানের ইনিংস রয়েছে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। আজ প্রকাশিত সবশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক উঠেছেন ৩২ নম্বরে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাকিব যৌথভাবে শীর্ষস্থান ভাগ করেছেন মাহমুদউল্লাহর সঙ্গে। সাকিব এমনিতেই দেশের সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দেশের বোলারদের মধ্যেও তাঁর পেছনে সবাই। তবে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের নিজের অবনতি ঘটেছে। একধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন এই বাঁহাতি স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি এ পেসার ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ছিলেন র‌্যাঙ্কিংয়ে শীর্ষ এক শ জনের বাইরে। চার ম্যাচে ৭ উইকেট নিয়ে সেই সাইফউদ্দিন উঠে এসেছেন ৮০ নম্বরে।
ন নয়ে। মুজিবের অধিনায়ক রশিদ খানই ধরে রেখেছেন বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সবার ওপরে। ৩৫ পয়েন্ট পিছিয়ে বাংলাদেশের সাকিব দুইয়ে।

শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:
র‌্যাঙ্কিং
খেলোয়াড়
   দেশ
রেটিং পয়েন্ট
১
বাবর আজম
পাকিস্তান
৮৯৬
২
গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়া
৮১৫
৩
কলিন মানরো
নিউজিল্যান্ড
৭৯৬
৪
অ্যারন ফিঞ্চ
অস্ট্রেলিয়া
৭৮২
৫
হজরতউল্লাহ জাজাই
আফগানিস্তান
৭২৭
শীর্ষ পাঁচ বোলার:
র‌্যাঙ্কিং
খেলোয়াড়
দেশ
রেটিং পয়েন্ট
১
রশিদ খান
আফগানিস্তান
৭৫৭
২
ইমাদ ওয়াসিম
পাকিস্তান
৭১০
৩
শাদাব খান
পাকিস্তান
৭০৬
৪
আদিল রশিদ
ইংল্যান্ড
৭০২
৫
মিচেল স্যান্টনার
নিউজিল্যান্ড
৬৭৩
শীর্ষ পাঁচ অলরাউন্ডার:
র‌্যাঙ্কিং
খেলোয়াড়
দেশ
রেটিং পয়েন্ট
১
গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়া
৩৯০
২
সাকিব আল হাসান
বাংলাদেশ
৩৫৫
৩
মোহাম্মদ নবী
আফগানিস্তান
৩৪৯
৪
রিচি বেরিংটন
স্কটল্যান্ড
২৫৩
৫
মাহমুদউল্লাহ
বাংলাদেশ
২৩৪